বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

আ’লীগ কর্তৃক অপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আওয়ামীলীগ কর্তৃক অপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সনমান্দী ইউনিয়ন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সনমান্দী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক খন্দকার রেজাউল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক মোল্লা , সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুশিফুকুল ইসলাম মোহন, সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাফির উদ্দীন মজনু তার বক্তব্যে বলেন,“আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টায় নেমেছে। কিন্তু দেশের জনগণ এখন সব বুঝে গেছে। বিএনপির প্রতি মানুষের ভালোবাসা রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। আমরা মাঠে আছি, জনগণের পাশে আছি এবং থাকব।”

আশরাফ মোল্লা বলেন,যারা আমাদের বিএনপির বিরুদ্ধে জনগনের কাছে মিথ্যা অপ্রচার চালাচ্ছেন আমরা তাদের হুশিয়ারি করতে চাই,আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন আমরা আর কোন ছাড় দিব না। অতএব আপনাদের নেত্রী কিন্তু পালিয়ে গেছে। এদেশে কারা ফ্যাসিস্ট তৈরি করেছে কারা ফ্যাসিস্ট সরকার বানিয়েছে ওরা চলে গেছে আনাগোনা করেন তাদের সাবধান করে দিচ্ছে আর যদি আমাদের কাজে ভালো সৃষ্টি করেন আপনাদের সাবধানে হয়ে যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102