সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘ফিরে দেখা ১৯৭৫ ‘সংগঠনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪১২ 🪪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার ( ১২ই আগষ্ট) বিকেলে দুই নং রেইল গেইটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফিরে দেখা ১৯৭৫ সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচী পালন করে সংগঠন এর নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা বলেছেন,বঙ্গবন্ধুর পরিবার সহ আওয়ামীলীগের রাজনিতী করতে গিয়ে যারা শহীদ হয়েছে সকল শহীদেরকে স্মরণ করে এডভোকেট খোকন সাহা বলেন, সুরেশ দা ১৯৭৫ সালে ৪৮ বার নির্যাতিত হয়েছে। সিরেশ দার জন্য প্রত্যয়ন পত্র চাওয়া হয়েছিল দেওয়া হয়নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধেরর বিষয়ে হিটলারের বিরুদ্ধে জার্মানিতে এখনো বিচার হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যেকের লিস্ট তৈরি করব কারা দায়িত্ব পালন করেন নাই। আমরা লোভ লালসার জন্য রাজনীতি করতে আসি নাই। চার মাস পরে জাতীয় নির্বাচন। আপনারা ভুলে যান কে পদ-পদবী পেলেন বা পেলেন না।
নেত্রী পাঁচটি আসনের যাকে দেবে আমরা তাদের জন্য কাজ করে জয়যুক্ত করব। শামীম ওসমানের নির্দেশে আমরা কাজ করবো। হরতালের নামে জনদুর্ভোগ সৃষ্টি করবেন,ছাড় দেওয়া হবে না। আপনারা সাধারণভাবে আন্দোলন করেন কোন সমস্যা নাই।

ফিরে দেখা ১৯৭৫ সংগঠন এর আহবায়ক এস এম পারভেজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হান্নান আহমেদ দুলাল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন , মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জি এম আরমান,সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালা,দপ্তর সম্পাদক এ্যাড,বিদ্যুৎ কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর তাঁতীলীগ এর আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি,আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ, হুমায়ুন কবির, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহীম সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102