শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ তোলারাম কলেজের নবীনবরণে একপাক্ষিক রাজনৈতিক প্রভাব নিয়ে আবিদ রহমানের গভীর উদ্বেগ

নাসিক ২০ নং ওয়ার্ডে মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে ৪ অক্টোবর শনিবার বাদ আসর নাসিক ২০ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়েছে।
উক্ত গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য  মাওলানা ওমর ফারুক বলেন তারুণ্যের নতুন বন্দোবস্তের ভোটের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফের প্রতীক হিসেবে এই আসনকে ব্যাপক উন্নয়ন ও কর্মযজ্ঞের মধ্য দিয়ে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া হবে।
গণসংযোগে আরো বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর  সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন, তিনি তার বক্তব্য বলেন সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্ব বাছাই করতে নারায়ণগঞ্জের পাঁচ আসনের জনগণ উন্মুখ হয়ে আছে।  দুর্নীতি মুক্ত ও উন্নয়নের সঠিক ফলাফল বুঝে নেয়ার জন্য মাওলানা মঈনুদ্দিন আহমাদের কোন বিকল্প নেই।
বন্দর থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি কাজী মামুনের নেতৃত্বে গণসংযোগটি নাসিক ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা, দরি সোনাকান্দা মাহমুদপুর বেপারি পাড়া হয়ে হাজীপুর বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102