বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

বন্দরে অটোস্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি র‍্যাবের জালে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭২ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটো রিকশা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর অভিযানে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুন, ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের হাফেজীবাগ এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ওই এলাকারই বাসিন্দা।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর অটো রিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত বাবু-মেহেদি গ্রুপ এবং প্রতিপক্ষ রনি-জাফর গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই তীব্র উত্তেজনা চলছিল। এর জেরে শুক্রবারও (২০ জুন) উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে রনি-জাফর গ্রুপের সদস্য পারভেজের বাবা আব্দুল কুদ্দুস বন্দর স্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর নিহতের স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে সড়কে বিক্ষোভ করে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

হত্যাকাণ্ডের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই র‍্যাব-১১ এর একটি বিশেষ দল আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। শনিবার রাতেই (২১ জুন) হাফেজীবাগ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শান্তকে (২৫) গ্রেফতার করা হয়। এর কয়েক ঘণ্টা পর, রবিবার (২২ জুন) প্রথম প্রহরে র‍্যাব-১১ এর একক অভিযানে একই এলাকা থেকে মামলার ১১ নম্বর আসামি রবিনকে (২৮) গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় নিহতের পক্ষে মোঃ জাকির বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-৩৭, তারিখ ২১/০৬/২০২৫)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102