বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে আবর্জনার ভাগাড়ে ফুটবে ফুল, গড়ে উঠবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫০ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি বিশাল ময়লার ভাগাড় ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ার প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় আজ (১৬ জুন) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারিখালি ব্রিজ সংলগ্ন ইউলুপ এলাকায় এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান ও প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে দখল করে রাখা পরিত্যক্ত প্লাস্টিক বাছাইয়ের কারখানা ও ময়লার ভাগাড় সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

প্রকল্পের উদ্বোধনী ধাপে, পুরো এলাকা পরিষ্কার করে আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে, যার লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ তৈরি করা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এখানকার খালের নাব্যতা ফিরিয়ে আনা, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সৌন্দর্য্যবর্ধন এবং এলাকাবাসীর সুস্থ বিনোদনের জন্য একটি আকর্ষণীয় মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে উচ্ছেদকৃত পরিত্যক্ত জমিতে রোপণ করা হবে বিভিন্ন প্রজাতির ফুল, যা দিয়ে তৈরি হবে একটি মনোমুগ্ধকর ফুলের বাগান।

এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সচিব মফিজুর রহমান, পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, এই ময়লার ভাগাড়ের কারণে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের পাশাপাশি মহাসড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সরকারের এই উদ্যোগে দূষণের হাত থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি একটি সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে উঠবে বলে তারা আশাবাদী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102