বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

বন্দরের মদনপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল মাদক ও টাকাসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার (৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে মদনপুর এলাকার হাফসা বেগমের বাড়িতে অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণে গাঁজা, ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আমানুল্লাহ ওরফে মজিবুল (৪৫), বাড়ির মালিক হাফসা বেগম (৫০) এবং মোছা. রামেলা বেগম।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযান শেষে আটককৃত দুই নারী ও এক পুরুষকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102