সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

রিয়াদ চৌধুরীর মুক্তির দাবিতে ফতুল্লায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৩২ 🪪

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ফতুল্লার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে ফতুল্লা বন্ধু মহল, ফতুল্লা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, ফতুল্লা সমবায় মার্কেট, নৌ শ্রমিক সংগঠন, লালপুর পঞ্চায়েত কমিটি, আল আমিন বাগ পঞ্চায়েত কমিটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে সর্বস্তরের এলাকাবাসী যোগ দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “গত ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে রিয়াদ চৌধুরী আমাদের আপনজনের মতো আগলে রেখেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।” তারা অবিলম্বে এই “ষড়যন্ত্রমূলক” মামলা প্রত্যাহার করে রিয়াদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রহমাতুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. শাওন ও মো. শহিদুল ইসলাম; ফতুল্লা বন্ধু মহলের উপদেষ্টা মো. সুজন, কোষাধ্যক্ষ শরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম চৌধুরী; এবং পঞ্চায়েত কমিটির সদস্য রেজাউল করিম, রফিকুল ইসলাম, আরিফুর রহমান জনি, সুরুজ মিয়া, মো. শাহ আলম, রবিউল শিকদার, জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা রিয়াদ চৌধুরীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102