বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

না’গঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা: ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় এই সভার আয়োজন করা হয়।

আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “জাতীয়তাবাদী আইনজীবী ঘরানার যেসকল আইনজীবী আছেন, প্রত্যেকের মধ্যে ঐক্য গঠন করে এদেশের আইন অঙ্গনে নেতৃত্ব দেওয়া এবং সাধারণ মানুষের আইনের অধিকারকে প্রতিষ্ঠিত করাই আইনজীবী ফোরাম গঠনের মূল লক্ষ্য।”

সভায় বক্তারা সাম্প্রতিক ‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে দেশে সূচিত পরিবর্তনের ধারা নিজেদের মধ্যে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে, ‘জুলাই বিপ্লবে’ অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ফোরামের সদস্যদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়।

আসন্ন আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, “এবারের আইনজীবী সমিতির নির্বাচন অন্যান্যবারের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে। এবারের নির্বাচন সারাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।” তারা আরও বলেন, “যে ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি, সেই সুষ্ঠু, অবাধ ভোটের লড়াই আমরা নারায়ণগঞ্জ বারে উপহার দিবো।” এই প্রেক্ষাপটে, আইনজীবী সমিতির নির্বাচনের পর আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হলে তা সকলের জন্য কল্যাণকর হবে বলে মত প্রকাশ করেন তারা। অতীতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তারা বলেন, “আমাদেরকে আপনারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন, সেই অপরাধে আমরা অপরাধী হতে চাই না।”

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বার ইউনিটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট বেনজীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, এডভোকেট আসমা হেলেন বিথী এবং সামছুন নূর বাঁধন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, বারের সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিনিয়র এডভোকেট রফিক আহমেদ, পিপি এডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র আইনজীবী বারী ভূইয়াসহ ফোরামের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102