বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

“রাজপথে নামলে কোন সন্ত্রাসী থাকবে না’ – হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৫ 🪪

নারায়ণগঞ্জে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়াকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আদালতপাড়া। মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির পুলিশ প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আইনজীবীরা রাজপথে নামলে নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, “এসপি সাহেবকে বলছি, আপনারা জনগণের টাকায় বেতন নেন, আপনাদের দায়িত্ব আপনারা নিরাপত্তা দিবেন। অন্যথায় আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্র্যাকটিস করি। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না।”

তিনি আরও বলেন, “কোন আইনজীবীর উপর নারায়ণগঞ্জ বারে কেউ হাত তুলতে পারবে না। বারী ভূঁইয়া যে সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি যার যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। মামলা না নিলে আমরা বুঝবো পুলিশ এই সন্ত্রাসীদের সাথে জড়িত।”

আইনজীবী সমিতির দৃঢ় অবস্থান ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “যতক্ষণ আমরা এই আইনজীবী সমিতিতে আছি, এখানে কোন সন্ত্রাসী আসতে পারবে না। কোন মাস্তানি এখানে চলবে না। মাস্তানি করলে প্রথমে প্রশাসনকে বলছি আপনারা দেখবেন।”

জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রেজা, এডিশনাল পিপি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুস সামাদ মোল্লা, এডিশনাল পিপি ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট হামিদা আক্তার, অ্যাডভোকেট আক্তার হোসেন, অ্যাডভোকেট আশরাফুল ইসলামসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী।

আইনজীবীদের এই প্রতিবাদ ও হুঁশিয়ারি আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে। লাঞ্ছিতের শিকার আইনজীবীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিত সকলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102