বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

প্রয়াত এড. জয়ন্ত কুমার ঘোষের স্মরণে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩০ 🪪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোক সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে সমিতির বার ভবনের নিচতলায় এই ভাবগম্ভীর পরিবেশে শোক সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বিজ্ঞ আইনজীবী এডভোকেট সরকার হুমায়ূন কবীর।

এ সময় এডভোকেট সরকার হুমায়ূন কবীর প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের কর্মময় জীবন, আইন পেশায় তার অবদান এবং সমিতির প্রতি তার অঙ্গীকার ও ভালোবাসার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণীয় নয়। তার সততা, নিষ্ঠা ও অমায়িক ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শোক সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আজিজ আল মামুন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মাইনউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলম খান, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসমা হেলেন বিথী, সমাজসেবা সম্পাদক এডভোকেট মোঃ ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক মল্লিক শিপলু এবং কার্যকরী সদস্য এডভোকেট ফাতেমা খাতুন, এডভোকেট নুরুল কাদির সোহাগ, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট আক্তার হোসেন ও এডভোকেট মোহাম্মদ সুমন মিয়াসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

উপস্থিত সকলেই প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভার শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102