শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার গংএর বিরুদ্ধে জমিদখল ও চাঁদাবাজি দুর্নীতির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২০ 🪪
নারায়ণগন্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাঁদাবাজী মামলার আসামী আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি,মাদ্রাসা ভাঙচুর,লুটপাট , মাদক ব্যবসার  অভিযোগ উঠেছে। 
এলাকাবাসী সূত্রে যানা যায়,আওয়ামীলীগের ক্ষমতাকালীন সময়ে নৌকার এমপি কাউসার হাসনাত এবং নৌকার চেয়ারম্যান আল আমিন সরকারের প্রভাব দেখিয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করে আসছেন আল-আমিন সরকারের লাঠিয়াল বাহিনী নামে পরিচিত সাত্তার গং উলুকান্দী গ্রামের আবু সিদ্দিকের ৩৬ শতাংশ জায়গা আওয়ামীলীগের আমলে দখল করে নেন এবং আরো বহু অসহায় মানুষের জায়গা জমিন দখল করেন।
দারুল কোরআন বয়স্ক মাদ্রাসা থেকে চাঁদা দাবি করেন চাঁদা না দেওয়ায় মাদ্রাসা লুটপাট ও ভাঙচুর করে নিয়ে যান,এ বিষয় সরকার নিবন্ধিত সংগঠন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সানাউল্লাহ বেপারী বাদী হয়ে চাঁদাবাজি মামলা করেন সোনারগাঁ থানা মামলা নাম্বার, ০৯-২০২৪।
সাত্তারের ছেলে মোঃ কবির অর্থ বিষয়ক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ বৈদ্যের বাজার ইউনিয়ন,কবির এবং রুবেল এর নেতৃত্বে এখনো চালিয়ে আসছেন রমরমা ইয়াবার ব্যবসা তাদের অত্যাচারে মামরকপুরবাসী সহ আশেপাশের এলাকার মানুষ অতিষ্ঠ।
আবু সিদ্দিক এর ছেলে মকবুল হোসেন জানান, আমাদের এই জায়গার পশ্চিম পাশে নৌকার চেয়ারম্যান ও বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন সরকারের নেতৃত্বে সাত্তার গংয়ের মাধ্যমে সরকারি লিজের জায়গা ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মাধ্যমে বিক্রি করে টাকা নিয়ে মোঃ হাবিবুর রহমানের বাড়ির মালিকানা রাস্তা করে দেন সম্পূর্ণ অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার মাধ্যমে।
জায়গাটি আমরা স্বাধীনের পর থেকে শান্তি প্রিয়ভাবে সরকারি আইন মোতাবেক ভোগদখল করে আসছি ঝাল জালিয়াতির মাধ্যমে আঃ সাত্তার নিজের নামে  আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে নেয়,
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী জানান, আল-আমিন সরকার এবং আব্দুস সাত্তার গং ছাত্র হত্যা ও চাঁদাবাজী সহ একাধিক মামলার আসামি।  জানা যায় তাদের জুলুম  অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102