বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যা: প্রধান দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৫৭ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বহুল আলোচিত রাজিব হোসেন জয় হত্যা মামলার প্রধান দুই আসামি আয়াত (২৮) ও সিফাতকে (২৩) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। গত ১৭ মে, ২০২৫ তারিখে জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে আপন ভাই এবং বন্দর থানার ছোটবাগ এলাকার মোস্তফার ছেলে।

গত ০৯ অক্টোবর, ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:৫৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ছোটবাগ এলাকায় গার্মেন্টকর্মী রাজিব হোসেন জয়কে (৩৪) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাজিব দেওয়ানবাগ পূর্ব পাড়ার হোসেন মাতবরের ছোট ছেলে ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে একই গ্রামের আয়াত, সিফাত, মৃত রমজানের ছেলে মিরাজ, জাহাঙ্গীরের ছেলে মেহেদী, চাঁনপর গ্রামের আব্দুল মতিন কানা মতিনের ছেলে জীবন সহ অন্যান্যদের সাথে ভিকটিম রাজিবের শত্রুতা চলে আসছিল।

ঘটনার দিন রাজিব মদনপুর বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে ছোটবাগ এলাকায় পৌঁছালে মেহেদী ও নিলয় তাকে ফোন করে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকা আসামিরা রাজিবকে রিকশা থেকে নামিয়ে চাকু, সুইস গিয়ার, চাইনিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত রাজিবের বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১১ জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আয়াত ও সিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102