সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

প্রত্যেকটি পাড়ায় মহল্লায় হেফাজতের দূর্গ গড়ে তুলতে হবে : ফেরদাউসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৬৭ 🪪

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, আগামী দিনের ইসলাম এবং মাতৃভূমির স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় হেফাজতের দূর্গ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৬ই মে) মুসলিমনগর আলিয়া মাদ্রাসা মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে নতুন কমিটি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “৫ ই আগস্ট এর পরে যত মানুষ বাংলাদেশের মাটিতে হত্যা হয়েছে, সব হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন এতগুলো মানুষ জীবন দিল আমরা তো জীবন দিব ইসলাম এবং মাতৃভূমি রক্ষার জন্য। ”

মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে এ সময় মুফতি মিজানুর রহমানকে সভাপতি এবং মুফতি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এনায়েত নগর ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ,মাওলানা মীর আহমাদুল্লাহ, মাওলানা কামাল উদ্দিন দায়েমি,মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা ইবরাহিম খলিল, মুফতি আলাউদ্দিন ফরাজি, মাওলানা দ্বীন ইসলাম, মুফতি আবু ইউসুফ, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদ, মাওলানা সালাহউদ্দিন, মুফতি রাহমাতুল্লাহ ফরিদী প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102