সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা: র‍্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় র‍্যাব-১১-এর অভিযানে আসামি তুহিন মিয়া (৩২) গ্রেপ্তার হয়েছে। গত ১ মে রাতে পাগলা বাজারে এই হামলার পর থেকেই তদন্ত চলছিল।

গত ১ মে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বাজারে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু (৫৪) তার গাড়িতে উঠার সময় অজ্ঞাতনামা তিন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে এসে তার গাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে নান্টুর বাম হাত, বুক ও পেটে গভীর আঘাত লাগে। তাকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে রেফার করেন। পরে পথেই তার অবস্থার অবনতি হলে আজগর আলী হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

ঘটনার পর নান্টুর ভাই নুরুল ইসলাম ফতুল্লা থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন (মামলা নং-৯, ৩ মে ২০২৫, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৪ দণ্ডবিধি)। র‍্যাব-১১-এর গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে আসামি তুহিন মিয়াকে শনাক্ত করে।

আজ (১৬ মে) নারায়ণগঞ্জের পিলকুনি এলাকা থেকে তুহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তুহিন ঢাকার শ্যামপুরের বাসিন্দা এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বিস্ফোরক আইন, হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ ৮টি মামলা রয়েছে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে জোর তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102