বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ নুরবাগ ছাত্র-যুব সংগঠনের স্পষ্ট বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩২৫ 🪪

নারায়ণগঞ্জ বন্দর থানার নাসিক ২২নং ওয়ার্ড নুরবাগ এলাকার সমসাময়িক বিষয় নিয়ে স্পষ্ট বিবৃতি জানিয়েছে “নুরবাগ ছাত্র-যুব সংগঠন” এর নেতৃবৃন্দ

সামাজিক এই সংগঠনটির স্পষ্ট বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রিয় এলাকা আজও শান্তি, ভ্রাতৃত্ব ও আইনের শাসনের মাটিতে দাঁড়িয়ে আছে, এবং কোনো মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, মাদকসেবী, পাতি মাস্তান কিংবা অন্যায়-অত্যাচারের হোতা এই মাটিকে কলুষিত করতে পারবে না।

যারা দীর্ঘদিন ধরে সমাজে মাদক ছড়িয়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস আর জোর-জুলুম চালিয়ে মানুষকে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করেছে—তার জন্য এই বিবৃতি স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি।

তারা আরো বলেন “আমরা জনগণ তার সকল অপকর্ম, প্রতারণা এবং আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ।”

এই সমাজ কারো একার না, এই মাটি শান্তিপ্রিয় মানুষের। যদি কেউ কোনো ভয়ভীতি দেখিয়ে, সন্ত্রাসী, কিংবা মাদক ব্যবসার মাধ্যমে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন—তাহলে বলছি, “তার সময় ফুরিয়ে এসেছে।”

আইনের হাত অনেক দীর্ঘ, এবং জনগণের ধৈর্য সীমিত। প্রয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের একজোট করে আমরা এই অপরাধী চক্রকে নির্মূল করবো।

“এই এলাকা কোনো অপরাধীর ঘাঁটি হবে না, বরং হবে ন্যায়ের দুর্গ।” আমরা চোখ বন্ধ করে বসে থাকবো না—আমরা জেগে উঠেছি। এই সমাজের প্রতিটি ঘরে ঘরে প্রতিবাদের আগুন জ্বলবে, অন্যায়ের বিরুদ্ধে সৎ সাহসিকতায় রুখে দাঁড়াবে।

এটা আমাদের শেষ হুঁশিয়ারি—”পরিবর্তন হও, না হয় প্রস্তুত হও চরম পরিণতির জন্য।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102