সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

রিয়াদ চৌধুরী কারাগারে: চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩২৬ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় পুলিশের মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদেশে তাকে জেলে পাঠানো হয়।

সকাল ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশনে রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দ্রুত বিএনপি তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রিয়াদের “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপ”-এর কথা উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, রিয়াদ চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় একটি মামলায় আসামি এবং থাইল্যান্ড পালানোর চেষ্টা করছিলেন। তবে সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যাতে তাকে একটি গার্মেন্টস মালিককে হুমকি দিতে শোনা যায়। পরে ওই ব্যবসায়ী আজাদ হোসেন দাবি করেন, অডিওটি এআই প্রযুক্তিতে তৈরি এবং রিয়াদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, অভিযুক্ত ব্যবসায়ী মামলা করতে অস্বীকৃতি জানালেও পুলিশ নিজেই মামলাটি রুজু করেছে। ফতুল্লা মডেল থানায় দায়ের করা এ মামলায় একমাত্র আসামি রিয়াদ।

রিয়াদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং বিএনপির দ্রুত পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102