বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

বিকেএমইএ’র নতুন নেতৃত্বে হাতেম সভাপতি, শামীম নির্বাহী সভাপতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮০ 🪪

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর ২০২৫-২৭ মেয়াদের অফিস বেয়ারার্স নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব পেয়েছেন মোহাম্মদ হাতেম ও ফজলে শামীম এহসান। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সংগঠনের প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন নির্বাচিত নেতৃবৃন্দারা হলেন,  সভাপতি মোহাম্মদ হাতেম , নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার (পানাম গ্রুপ), সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার, সহ-সভাপতি পদে মো. সামসুজ্জামান (মাইক্রো ফাইবার গ্রুপ),গাওহার সিরাজ জামিল (চট্টগ্রাম), আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ ও মোহাম্মদ রাশেদ ।

নির্বাচন বোর্ডের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সভাপতি থেকে সহ-সভাপতি পর্যন্ত মোট ৯টি পদের জন্য ৯টি মনোনয়নপত্র জমা পড়ে।  প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সকল প্রার্থী নির্বাচিত হন।

এর আগে, বিকেএমইএ’র পরিচালক পদে ২৬ জন নির্বাচিত হন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী , বেলায়েত হোসেন ,  ইমরান কাদের তুর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম. ইসফাক আহসান, মো. আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ
চট্টগ্রাম অঞ্চল থেকে, আহেমদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ইমরান খান, মোহাম্মদ সেলিম, আব্দুল বারেক, মো. ইয়াসিন।

এই নতুন নেতৃত্বের অধীনে বিকেএমইএ’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রপ্তানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102