রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০৯ সালের ২০ আগস্ট চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাল নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় দীর্ঘ ১৪ বছরের বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে ।

২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামক একটি রাইস মিলের মালিক নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ।

দীর্ঘদিন ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আজ আদালত চূড়ান্ত রায় দেন। রায়ে:২ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ১ জনকে খালাস দেওয়া হয়েছে ।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিচারক মোমিনুল হক মামলার জটিলতা ও প্রমাণের ভিত্তিতে এ সাজা নির্ধারণ করেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102