সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ,এসএসসি পরীক্ষার্থীদের মাঝে চকলেট উপহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৩৬ 🪪

এসএসসি পরীক্ষার সমাপনী দিনে নারায়ণগঞ্জের পরীক্ষার্থীদের জন্য চকলেট উপহার দিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় আজ জেলার ৪৮টি কেন্দ্রে অংশগ্রহণকারী ৩৩,১৮২ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা শেষে চকলেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক নিজে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন এবং তাদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি পরীক্ষার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, পরীক্ষোত্তর সময়কে কাজে লাগানোর জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।

এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে এবং জেলা প্রশাসনের শিক্ষাবান্ধব ভূমিকার প্রতিফলন ঘটায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102