বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের সময় হামলার ঘটনায় মামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৪৩ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ মামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৩ মে) জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন: নরসিংদী সদর শহরের শহীদ নগর ১নং গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), একই এলাকার কাশেমের ছেলে হানিফ (৪০) এবং ১৮নং ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে শওকত মিথুন (৪৩)। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে আরও ২০০ অজ্ঞাত আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক হত্যা মামলায় তিনি অভিযুক্ত। পুলিশ তার দেওভোগের চুনকা কুটির বাসায় গেলে তার সমর্থকরা সড়ক ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে। শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলা হয়, যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আদালতের নির্দেশে আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। গত সোমবার (১২ মে) তার জামিন আবেদন আদালত নাকচ করে দেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102