বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

জামতলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আশিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬৭ 🪪

নারায়ণগঞ্জ নগরীর মসজিদ রোড জামতলা এলাকার স্থায়ী বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান শুভ বিকেএমইএ এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে জামতলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

গত শনিবার (১০ মে) বিকেএমইএ’র নির্বাচনে ৩৮ জন প্রার্থীর মধ্যে রহমান স্পোর্টস ওয়্যার লিমিটেডের কর্ণধার আশিকুর রহমান নারায়ণগঞ্জ ও ঢাকার দুটি ভোটকেন্দ্রে মোট ৪০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। নারায়ণগঞ্জে তিনি ১৮৮ এবং ঢাকায় ২১৭ ভোট পান, যা মোট ভোটের (৪৩১) একটি বিশাল অংশ।

তার এই জয়ে আনন্দিত হয়ে জামতলা পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী রাতেই তাকে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা ও সম্মান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102