বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সাত দফা দাবিতে না’গঞ্জে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩২৯ 🪪

নারায়ণগঞ্জে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে এ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম সুমনের সভাপতিত্বে ও এস এম মোমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, রাস্ট্র সংস্কার আন্দোলন এর সমন্বয়ক শাহাবুদ্দিন কবিরাজ লিটন।

ভূমিহীন আন্দোলনের সাত দফা দাবিগুলো ১. সকল ভূমিহীন, অসহায়, নদীভাঙন কবলিত ও দরিদ্র মানুষকে টিসিবি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। ২. ভূমিদস্যুদের দখল থেকে খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে হবে। ৩. জেলা ও উপজেলা পর্যায়ে খাসজমি বন্টন কমিটিতে ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করতে হবে। ৪. জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ৫. বস্তিবাসীদের উচ্ছেদ করা হলে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ৬. ভূমি ও কৃষি সংস্কার কমিটি গঠন করতে হবে। ৭. জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবিধান সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, কেন্দ্রীয় কমিটির দপ্তর  সম্পাদক মহসিন মিয়া, রাস্ট্র সংস্কার আন্দোলনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকারের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত না করলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102