সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

না’গঞ্জে হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৫৩ 🪪

নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ইকবাল হোসেন (৩৩), মো. স্বপন (৪৫), সায়মন (ইউনুস মিয়া, ২২), আনোয়ার হোসেন সানি (২৩)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮)।

এছাড়া, হকার লীগ নেতা আসাদুল ইসলাম আসাদ ও মহসিন বেপারি এই মামলা থেকে খালাস পেয়েছেন।

২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। জুবায়ের ফতুল্লার মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে ছিলেন।

ওইদিন জুবায়ের শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানে কাজ করছিলেন। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে স্বপন তাকে পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। ইকবাল পাশের দোকান থেকে ছুরি এনে জুবায়েরকে কুপিয়ে আহত করে। অন্যান্য আসামিরাও তাকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুবায়েরের মা মুক্তা বেগম ফতুল্লা মডেল থানায় হত্যার মামলা দায়ের করেন। তদন্তে ইকবালসহ আটজনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের পর আদালত আজ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চতর আদালতে আপিল করতে পারেন। রাসেল হোসেন পলাতক থাকলেও বাকি আসামিরা রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102