বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁ থেকে কুখ্যাত ডাকাত ‘হাত কাটা আমজাদ রকি’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৪৪ 🪪

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ কুখ্যাত ডাকাত ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘হাত কাটা আমজাদ রকি’ (২৮)-কে গ্রেফতার করেছে।

সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. সামবুল হোসেন ও এসআই (নিঃ) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আমজাদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, আমজাদ রকি সোনারগাঁ অঞ্চলের কুখ্যাত জঙ্গি ও ডাকাত সোহানের ঘনিষ্ঠ সহযোগী এবং এক নম্বর সহচর। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ রকি স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা—জঙ্গি সোহান, ইয়াছিন আরাফাত, মো. শাওন, আকাশ, বুবেল, মো. পিয়েল, জাকারিয়া, নয়ন বন্ড, রানা, ফরিদ (বোম ফরিদ) এবং কাঠ গুন্ডা জসিম—সোনারগাঁ এলাকায় চাঁদাবাজি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে ডাকাতি পরিচালনা করত।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102