সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা  

 মানবিক জেলা প্রশাসকের হস্তক্ষেপে ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন সড়ক মেরামত: এলাকাবাসীর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৯৮ 🪪

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় এলজিইডি সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দেড়-দুই বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করলেও অব্যবস্থাপনা ও মেরামতের অভাবে এটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় একটি যুব সংগঠন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তক্ষেপের আবেদন জানায়। জেলা প্রশাসক বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দেন। তার তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়।

এলাকাবাসী এখন নিরাপদে যাতায়াত করতে পারছেন এবং জেলা প্রশাসকের এই দ্রুত ও মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন। এক বাসিন্দা বলেন, “জেলা প্রশাসক সত্যিই জনদরদি। তার এই উদ্যোগে আমাদের কষ্টের অবসান হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” অভিযানের অংশ হিসেবে এই সড়ক মেরামতকে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এমন জনবান্ধব পদক্ষেপ অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102