বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের হজ্জ গমনে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৫ 🪪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির বার ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হজ্বে গমনকারী আইনজীবীদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট বোরহান উদ্দিন সরকার, এডভোকেট মশিউর রহমান শাহিন, এডভোকেট হাফিজুর রহমান মোল্লা, এডভোকেট রাকিবুল ইসলাম শিমুল, এডভোকেট আজিজুল হক হান্টু, এডভোকেট শামসুল আরেফীন টুটুল, এডভোকেট সালাউদ্দিন সবুজ, এডভোকেট কামরুজ্জামান রতন, এডভোকেট কায়সার আলম টুটুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য সৌদি আরব গমন করেছেন। তাদের সফল হজ্ব পালন ও নিরাপদ ফেরত আসার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102