মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৭৬ 🪪

আগামী ২২ জুলাই রাজধানীর পল্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এ উপলক্ষ্যে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন সড়কে এক সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল।

লিফলেট প্রদানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন কারনে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ স্থান। আজকে সারাদেশে রব উঠেছে। দিনের ভোট রাতে হয়েছে। আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের সম্পদ লুন্ঠন করা হয়েছে। হাজারো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশে গুম, খুনের রাজনীতির সূচনা হয়েছে, ৭ থেকে ৮’শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকে বাংলাদেশের জনগণের জীবন-মানের যে সমস্যা সেটা থেকে দেশবাসীকে পরিত্রানের জন্য তিনি কারাবরণ করেছেন। আমরা এই আন্দোলনের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করবো।এছাড়াও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দক্ষিন এশিয়ায় একটি ইতিহাস সৃষ্টি করেছেন। যিনি আজকে দেশের বাইরে থেকেও এ সরকারকে জনগণের মুখোমুখি করেছেন। তারেক রহমানের নির্দেশে আগামীতে যে আন্দোলন সংগ্রাম হবে সেখানে আপনারা ঝাঁপিয়ে পরবেন। এরই ধারাবাহিকতায় আগামী ২২ তারিখ যে সমাবেশ হবে সেখানে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ যুবদলকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে লিফলেট বিতরণ করা হয়। এসময় নারায়ণগঞ্জ
মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর,সহ,-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাইদুর রহমান সোহেল, জাবেদ হোসেন, সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ন মোয়াজ্জেম হোসেন মন্টি, মাজহারুল ইসলাম যোসেফ, মশিউর রহমান রনি, শাহেদ আহমেদ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102