বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

খায়রুল হককে গ্রেপ্তারের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ 🪪
বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ আখ্যা দিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিও জানিয়েছেন বক্তারা

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে আইনজীবীরা সমাবেশ করেন।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জুলাই বিপ্লবে যে ছাত্র হত্যা হয়েছে তার জন্য দায়ী খায়রুল হক। তিনি যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না করতেন তাহলে এত হত্যাকাণ্ড হতো না। নারায়ণগঞ্জে খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় হয়েছে, তার দায়ও খায়রুল হককে নিতে হবে।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড, জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড, কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, সরকার হুমায়ুন কবির, এড, রফিক আহমেদ, এড, মোঃ মানিক মিয়া ও জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এড, আবু কালাম আজাদ জাকির সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102