বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

না’গঞ্জের নাগরিক সমস্যা সমাধানের দাবি ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ 🪪

নারায়ণগঞ্জ মহানগরের নাগরিক জীবনকে নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা। রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নগর সেক্রেটারি সুলতান মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সহকারী জয়েন্ট সেক্রেটারি আহাজ্ব শেখ হাসান আলী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান খান, শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেন, শহর দক্ষিণ শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করতে জরুরি ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের দাবি জানানো হয়।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102