বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সোনারগাঁয়ে ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২১৩ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিষ্ণুপুরা এলাকায় কাজীপাড়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে একঅবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় এলাকাবাসীরা জানান বন্দর উপজেলার শ্রীরামপুর এলাকার ব্যাটারি ব্যবসায়ী আলমগীরের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে এই অবৈধ ব্যাটারি কারখানা।
 ব্যাটারি কারখানার কারণে এলাকায় ছড়িয়ে পড়ছে সিসার বিষ। গবাদি পশু জনস্বাস্থ্য ও পরিবেশ পরেছে সংকটে। ব্যাটারি কারখানার সিসাধুষনে এলাকায় ছড়িয়ে পড়ছে নানান রোগব্যাধি। বিষ্ণুপুরা,কাজহরদী,টালটেকি,কাজি পাড়া,কাইনলী ভিটা, শ্রীরামপুর সহ আশেপাশের এলাকার লোকদের মাঝে দেখা দিয়েছে চোখের অসুখ, হাঁপানি, শ্বাসকষ্ট সহ মরণব্যাধি  নানা রোগ বালাই।
এলাকাবাসীর অভিযোগ কারখানার বিষাক্ত বর্জ্যের কারণে জমিতে ফসল হচ্ছে না গাছে ফল ধরছে না এবং পুকুরে মাছ বাঁচতে পারছে না। এ সময় তারা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের দৃষ্টি কামনা করে   ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে  ভিক্ষুক মিছিল নিয়ে বিষ্ণুপুরা হয়ে  কাজহরদী গিয়ে শেষ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102