বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

চাষাড়া মোড়ে যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬১ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে চাষাড়া মোড়ে যানজট নিরসনে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এই অভিযানে রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত ফলের দোকান, ভ্যান ও অন্যান্য দোকানপাট অপসারণ করা হয়।

অভিযানকালে মোবাইল কোর্ট মোট ৭টি পৃথক মামলা পরিচালনা করে এবং ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সুবিধার্থে ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন, অবৈধ দখলদারিত্ব ও রাস্তা দখলের ফলে সৃষ্ট যানজটের সমস্যা দ্রুত সমাধান হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102