সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

না’গঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালকে মডেল হিসেবে গড়ার ঘোষণা ডিসি’র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০১ 🪪

‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজকের এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল হাসপাতালটিকে একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ এবং চত্বর ঘুরে দেখেন এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি মূল্যায়ন করেন। এ সময় তিনি একটি পরিত্যক্ত ভবন দ্রুত অপসারণের নির্দেশ দেন এবং ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।

তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন। পাশাপাশি, হাসপাতালকে আধুনিক ও সুসংগঠিত রূপে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় ভিক্টোরিয়া হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবার মান ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও মানবিক শহরে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102