মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আওয়ামী লীগ যে দুঃশাসন করে গিয়েছে তার বিপরীতে আমাদেরকে ভাল কাজ করতে হবে: গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৫ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আছর শীবু মার্কেট পূর্ব লামাপাড়া এলাকায় এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন  বলেন-  যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না তাকেও মসজিদের দায়িত্ব দেয়া হয়েছিলো। অটোপাশ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিলো। তাই এগুলোকে সংশোধন করে ভালর দিকে নিয়ে যেতে হবে। বিগত দিনগুলোতে ফ্যাসিষ্ট সরকারের আমলে গডফাদার শামীম ওসমান ও তার দোসররা যে দূর্নাম করে গেছে সে-ই দূর্নাম মুক্ত করতে হবে। আওয়ামী লীগ যে দুঃশাসন করে গিয়েছে তার বিপরীতে আমাদেরকে ভাল কাজ করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে হবে, জনগণ যা চায় সেভাবে করতে হবে।

তিনি আরও বলেন- আগামী দিনে যেন আমাদের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে তেমন একটি সুন্দর নারায়ণগঞ্জ আমাদের গড়ে তুলতে হবে। যেখানে মানুষ মানুষকে ভালবাসবে, মানুষ মানুষকে সম্মান করবে। ভাল মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা’র আমলে স্কুল, কলেজে, মসজিদ, মাদ্রাসা কোথাও ভাল মানুষের অবস্থান ছিলো না। সেখানে দলীয়করণ করা হয়েছিলো। এজন্য আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ও-ই ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এড. খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি. এম. সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102