রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফতুল্লায় দীপ্তি ডাইং কারখানার ইটিপির নির্মাণাধীন দেয়াল ধসে নিহত ১ আহত ৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৯১ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দীপ্তি ডাইং নামক শিল্প প্রতিষ্ঠানের ইটিপি প্লান্টের নির্মাণাধীন দেয়াল ধসে ১ জন শ্রমিক নিহত এবং আহত ৩ জন। এ মর্মান্তিক ঘটনায় দীপ্তি ডাইং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হতাহতের বিষয় রহস্যজনক ভূমিকা পালনের অভিযোগ উঠেছে।

সোমবার ৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীপ্তি ডাইং কারখানায় নিহত শ্রমিকের নাম আশরাফুল (৩৫), পিতা আব্দুর সাত্তার। আহতদের মধ্যে সোহেল (২৫), রাকিব (১৫), এবং হৃদয় (২২) রয়েছেন।

ঘটনা সূত্রে জানাযায়, শ্রমিকরা মালিকের নির্দেশে অন্য কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও ইটিপি প্রকল্পের কাজ করতে বাধ্য হয়ে কাজে যোগ দেন। কাজ করা সময়ে ইটিপি প্রকল্পের নির্মাণাধীন দেয়ালে অতিরিক্ত চাপ এবং কাজের পরিবেশ না থাকার কারণে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
দীপ্তি ডাইং এর মালিক টিপু এ ঘটনায় রহস্যের আড়াল করতে চেষ্টা করছেন এবং পুলিশও তথ্য এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

আহতদের দূর্ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তারা গণমাধ্যমকর্মীদের জানান, মালিক পক্ষ ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক আমাদের দিয়ে করাইতেছিলো। কাজ করার এক পর্যায়ে হঠাৎ পাশের দেয়ালটি ভেঙে পড়ে যায়। এ সময় নিহত আশরাফুল ধসে পড়া দেয়ালের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে মালিকপক্ষ কোনও সঠিক তথ্য দেয়নি। মালিক টিপু ওরফে বরিশাইল্লাহ টিপু দূর্ঘটনার পর থেকে ঘা ডাকা দিয়ে রয়েছে বলে জানান ভুক্তভোগী নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ।

এ বিষয়ে হতাহতের পরিবার এবং আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102