শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন সোনারগাঁয়ের আলিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৬১ 🪪
২০২৩ সালে স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্তান আলিফ মাহমুদ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে প্রকাশিত ফলাফলে তার নাম ওঠে আসে। 
জানা যায়, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডটি মহামান্য রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে প্রদান করে থাকেন।
এর আগে, গত ৩০ই জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারী গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। এছাড়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।
আলিফ মাহমুদ সর্বশেষ ছিলেন ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুলের সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্বে ছিলেন। আলিফ মাহমুদ বর্তমানে ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছে এবং একই কলেজের রোভার স্কাউট গ্রুপের সঙ্গে তিনি সম্পৃক্ত।
অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউটের জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আলিফ মাহমুদ থেকে পিএস আলিফ মাহমুদ হওয়ার যাত্রায় আমার প্রিয় আব্দুল জব্বার স্যার যার হাত ধরে আমার স্কাউটিং জীবনের শুরু, নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের জেলা কমিশনার ও জেলা সম্পাদক, সম্পৃক্ত সকল লিডারসহ নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের সাবেক-বর্তমান সকল স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’
প্রসঙ্গত, আলিফ মাহমুদুর পিতা মোস্তাফা মোল্লা ব্যবসায়ী এবং মা আমেলা আক্তার একজন গৃহিণী। এ অ্যাওয়ার্ডটি  আলিফ মাহমুদ উৎসর্গ করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ মা আমেলা আক্তার কে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102