শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

না’গঞ্জ মহানগর আওতাভুক্ত নাসিক ৬-১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২৬ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাভুক্ত নাসিক ৬-১০নং ওয়ার্ডের কর্মী সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১ মার্চ) বিকেলে গোদনাইল স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. জি. মাসুম রাসেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।

প্রধান অতিথি মাসুম রাসেল বলেন- যারা গুম-খুনকে ভয় পায়নি, আন্দোলন সংগ্রামে রাজপথে আপনাদের পাশে ছিলো তাদেরকে চিহ্নিত করে নেতৃত্বে আসীন করবেন। যেনোতেনো ব্যক্তিকে পদে দিবেন সেটা চলবেনা। কারণ, আমরা সবকিছুর তদারকি করবো। সুতরাং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কমিটি করতে হবে। আমাদের নেতা তারেক রহমান’র বক্তব্য সুস্পষ্ট, কোন দূর্ণীতিবাজ, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, ঝুট ব্যবসায়ী বিএনপি’র রাজনীতি করতে পারবেনা। যারা বিগত দিনে ফ্যাসিষ্ট খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, তাদেরকে দিয়ে যোগ্য নেতৃত্ব বাছাই করার জন্য আজকে আমরা এ-ই কর্মী সভায় একত্রিত হয়েছি। যাতে করে কোন দূর্ণীতিবাজ, অপরাধী, আওয়ামী ফ্যাসিষ্ট এ-ই সংগঠনে আসতে না পারে। বিএনপি’র রাজনীতি করতে হলে চরিত্র সুন্দর করতে হবে। যদি কেউ ভাবেন এসব অপকর্ম করবেন, তাহলে রাজনীতির জীবন শেষ হয়ে যাবে। ভোট কিন্তু এখনও হয়নি, যদি ভোট চান তাহলে জনগণের কাছে যেতে হবে। যদি দল ক্ষমতায় আসে তাহলে ব্যবসা-বানিজ্য সবকিছু সুশৃঙ্খলভাবে করতে পারবেন। আর যদি মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে তার পরিণতি নারায়ণগঞ্জের মাটিতেই পাবেন।

তিনি আরও বলেন- নারায়ণগঞ্জে অবৈধ ভোটের এমপি ছিলেন শামীম ওসমান। জনগণ তাকে ভোট দিবে ভালোবেসে, কেনো তাকে দেশ ত্যাগ করতে হবে। আজকে কেনো নেই, যদি সে ভালো মানুষ হতো তাহলে সিদ্ধিরগঞ্জের মানুষ তাকে জামাই আদরে রাখতো। সুতরাং আমাদের ম্যাসেজ স্পষ্ট, ভালোর কোন বিকল্প নেই এবং ভাল মানুষের কোন বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. আর. গণি মোস্তফা,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহআলম মাষ্টার, নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমীর শিকদার, নাসিক ৭নং ওয়ার্ড আহ্বায়ক প্রার্থী কাউছার আহমেদ রিপন, নুরুল ইসলাম, নাসিক ৯নং ওয়ার্ড আহ্বায়ক মমিন শেখ, গুলজার হোসেন, অপু প্রধান, জাকারিয়া, মোশারফ হোসেন রিপন প্রধান, আল-আমীন, পারভেজ, মামুন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102