বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

যারা জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে তারাই যুবদলের নেতৃত্বে আসবে : সজল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ 🪪
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম সজল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আজকে মনে হয়েছে ফ্যাসিষ্ট দোসরদের ভয়ে এখানে নেতাকর্মী নেই, তারা আগের মতোই এখন অনেক শক্তিশালী।
তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনকে শক্তিশালী করার জন্যই আজকের এই কর্মী সম্মেলন।
সোমবার (২৪শে ফেব্রুয়ারী) বিকেল ৪টায়  পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং-ওয়ার্ড যুবদল আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন যুবদলের প্রতিটি নেতাকর্মী কে এলাকার সাধারণ মানুষের কাছে যেয়ে দলের ৩১দফার কর্মসূচী প্রসঙ্গে তারেক জিয়ার মেসেজ পৌঁছে দিতে হবে। এবং সাধারণ মানুষের ভালোবাসা অজর্ন করতে হবে। সমজের মধ্যে যাদের গ্রহন  যোগ্যত আছে এবং দলীয় কর্মকান্ডে যারা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে তারাই যুবদলের নেতৃত্বে আসবে।
মনিরুল ইসলাম সজল বলেন আমদের মনে রাখতে হবে আমরা সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি বিধায় ঐ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলুম নির্যাত গুম হত্যা ও লুটপাট করেছে বলেই দেশের জনগন তাদেরকে প্রত্যাখান করেছিলো বিধায় আজকে তাদের কে দেশ থেকে পালাতে হয়েছে।
মনে রাখবেন তাদের মতো যেনো এমন কোনো আচরণ আমরা না করি, আপনারা সাধারণ মানুষের সাথে ভালো ব্যাবহার করবেন, এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের মন জয় করবেন। কারন সাধারণ মানুষ আমদের কে ভালো জানলে সামনের নির্বাচনে তারা আমদের নির্বাচিত করে, তাহলে আমরা দেশ ও সাধারণ মানুষের কল্ল্যানকর কর্মকান্ড করতে পারবো, শুধু তাই নয় তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের সহজ হবে।
তিনি বলেন তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতকর্মিদের সাংগঠনিক দিক দিয়ে দক্ষতা ও যোগ্যতা আছে তারাই প্রতিটি ওয়ার্ডে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে।
তিনি অন্তর্বতিকালিন সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন দ্রুত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ন একটি জাতীয় সংসদের নির্বাচন দেওয়ার আহ্বান জানান। তিনি আবারও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এলাকায় কোনো অন্ন্যায় কাজ করবেন না, কারন জনগনের কাছে আমাদেরকে ভোট চাইতে যেতে হবে দলের সুনাম ধরে রাখবেন, আরও তা নাহলে ইতিহাসের ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের মতোই জনগন আমাদের কে ইতিহাসের আস্তুাকুড়ে নিক্ষেপ করবে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ শাহেদ আহমেদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সদস্য্য মোঃ শহিদুল ইসলাম, ছাত দলের নেতা মোঃ আরমান, যুবদলের গাজী স্বপন, মোঃ রাজ্জাক, মোঃ নাজমুল, বিল্লাল হোসেন, মোঃ হাসান, ডাঃ জাহিদ, সাইফুল ইসলাম মোঃ রাব্বী, ওসমান গনি, মোঃ সোহান, মোঃ রাসেল আরশ, রুপি সহ প্রমূখ ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102