মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ  যত জুলুম তত প্রতিরোধ, এভাবেই স্বৈরাচার উচ্ছেদ হয়েছে: মাওলানা আব্দুল জব্বার অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন: এমপি আবুল কালামকে স্মারকলিপি নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি

যুবদল নেতা ইসরাৎ এর সুস্থতার জন্য জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬৫ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব এর ছোট ভাই, সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি, যুবদল নেতা এস. আলম ইসরাৎ গত শুক্রবার রাতে শহরের পাইকপাড়া কবরস্থান জিয়ারত শেষে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তার আশু সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন তার বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা এস. আলম রাজীব।

এছাড়াও এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত, মহানগর জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান হোসেন জুয়েল চৌধুরী সহ ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ তার আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন এবং সংগঠনের নেতৃবৃন্দকে স্থানীয় মসজিদ মাদ্রাসায় তার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করতে আহবান জানান।

উল্লেখ্য যে, এস. আলম ইসরাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূর আলম মিয়ার ছোট ছেলে, মহানগর জাসাসের সহ-সভাপতি এস. আলম সাইদুলের ভাতিজা ও গ্রীস বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য এস. আলম নিপুর ছোট ভাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102