শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ

সেলিম সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সিজন-১ এর ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্বাবধানে সেলিম সাঈদ স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার (২৫ই জানুয়ারি) মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সোনারগাঁ পৌরসভা ইয়াং স্টারকে ১রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরগন্জ কিংস।
মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেছেন হাজার হাজার দর্শক।
তবে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করা। পুরো আয়োজন নিয়ে বেশ তৎপর ছিলেন পুরা সোনারগাঁবাসী।
এদিন বিকেলে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।
ফাইনাল খেলায় সভাপতিত্বে করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।খেলা উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইকবাল।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআর,  সোনারগাঁ পৌরসভার বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে বাইকের চাবি ও ট্রফি এবং রানার্সআপ দলকে ফ্রিজ দেওয়া হয়।
এর আগে গত ২৪ নভেম্বর থেকে শুরু হয় টুর্নামেন্ট। এর আগের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্বাবধানে আয়োজিত হওয়া এই টুর্নামেন্ট অংশ নেয় উপজেলার ১৬ টি দল।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102