শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার 

নয়ামাটিতে নির্বাচনী প্রচারনায়  স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ 🪪
হোসিয়ারি  শিল্পের  নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই এ শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) নিবার্চনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের পরিচালক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নয়া মাটি এলাকায়  ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চাইলেন তাদের নির্বাচনি প্রচারনায়।

 বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপরোক্ত প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরে হোসিয়ারী মালিক দের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

এসময় নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ করেন  সাধারণ গ্রুপের পদপ্রার্থী ফতেহ হোসিয়ারীর স্বত্বাধিকারী  ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোঃ আওলাদ হোসেন, বাবুল চন্দ্র দাস, মোঃ লুৎফর রহমান ফকির, ও এসোসিয়েট গ্রুপের পরিচালক হামিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানা, নারায়ণ চন্দ্র্র মজুমদার, মোঃ মোক্তার হোসেন, মোঃ মাসুম মোল্লা, মোঃ ফারুক হোসেন, ইবনে মোঃ আলো কাওসার। এসময় হোসিয়ারী শ্লিপের মালিকরা তাদের লিফলেট সাদরে গ্রহণ করে প্রার্থীদের সাথে কুশলবিনিয়ম করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102