মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ  যত জুলুম তত প্রতিরোধ, এভাবেই স্বৈরাচার উচ্ছেদ হয়েছে: মাওলানা আব্দুল জব্বার অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন: এমপি আবুল কালামকে স্মারকলিপি নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি

জাকির খানের মুক্তিতে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস.আলম রাজীব বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জাকির খানকে এতদিন একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার, ওসমান গং এবং আমাদের দলের ভিতর ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালরা নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ থেকে দূরে রাখতে অপচেষ্টা চালিয়ে আসছিল। আজ সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে এবং সত্যের জয় অনিবার্য, এটিকে আবারো প্রমাণিত করে জাকির খান মামলা থেকে বেকসুর খালাস পেলো এবং কর্মীবান্ধব এই নেতা ফিরে আসছে আবারো নারায়ণগঞ্জের রাজনীতির ময়দানে।

তিনি বলেন, আমি গত কয়দিন আগেও একটি বক্তব্যে বলেছিলাম, জুলাই বিপ্লবে দেশ স্বাধীন হলেও জাকির খান ভাই এখনো কারাঅন্তরীণ, তাই তাকে কারাগারে রেখে প্রকৃত বিজয়োল্লাস সম্ভব না, অবশেষে আজ সেই বিজয়োল্লাসের দিন এলো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খান খালাস পাবার পর একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করছি, তার মুক্তির মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি, দমন হবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে আওয়ামী দালালদের পুনর্বাসন। যারা বিগত ১৪ বছর আওয়ামী দালালী করেছে তাদেরকেও দমন করা হবে শক্ত হাতে, ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102