বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্

বক্তাবলীতে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন- ২০২৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৩ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবয়রাগাদি ইয়ং স্টার ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার রাতে চরবয়রাগাদি মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনীর সূচনায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের দুটি টিম অংশগ্রহণ করে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলামের সভাপতিত্বে ও বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি সোহেল মোল্লার সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আলামিন সিদ্দিকী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল মাহমুদ।

আলোচনায় বক্তারা বলেন,  তরুণ প্রজন্মকে  এগিয়ে নিতে খেলাধুলার পাশাপাশি সমাজ থেকেও মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সময় দেবে। সুস্থ সংস্কৃতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করবে।’

এছাড়াও উপস্থিত ছিলেন,চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি সোহরাব ভূঁইয়া, বিএনপি নেতা হালিম মাদবর,ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102