বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান- আবদুল জব্বার  মহিলা পরিষদ’র উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তরুণীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন নারায়ণগঞ্জে র‍্যাবের ‘টাউন হল মিটিং’: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্ব দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব সোনারগাঁ হবে আগামীর বাংলাদেশের উদাহরণ: এমপি পুত্র সজীব নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আড়াইহাজারে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ 🪪

আড়াইহাজারে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামের এক ডাকাত নিহত  এবং তার সহযোগী লাভলী (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে  উপজেলার হাইজাদী ইউনিয়নের  কাহেন্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ডাকাত বিল্লালের মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আহত লাভলীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত বিল্লাল হোসেন হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামের আবদুল মজিদের ছেলে। অন্যদিকে পিটুনির শিকার নারী লাভলীও একই ইউনিয়নের বাসিন্দা।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত লাভলী জানান, তিনি ডাকাতির সাথে জড়িত নন। তাঁর দাবি, পেশায় তিনি যৌনকর্মী। ঘটনার সময় খদ্দেরের সঙ্গে ওই এলাকায় ছিলেন। লোকজনের চিৎকারে ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় লোকজন ডাকাত সন্দেহে তাঁকে মারধর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে  কাহেন্দী  গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল এবং তার সহযোগী লাভলীসহ  ১০ /১২ জনের একটি ডাকাতদল  তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কাহেন্দী গ্রামে জাকির হোসেনের বাড়ির পাশে বিল্লালসহ ১০-১২ জন অপরিচিত লোকের উপস্থিতি টের পান এলাকাবাসী।

এ সময় গ্রামের লোকজন ধাওয়া দিলে দৌড়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও বিল্লাল ও ওই নারীকে আটক করে গ্রামবাসীর পিটুনি দেয়। গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান।
এদিকে পিটুনি থেকে বাঁচতে একপর্যায়ে ওই নারী পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে আটক নারী ডাকাত কিনা তা নিয়ে তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102