বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

এবার এক মঞ্চে হাজির হবেন শামীম ওসমান – তাহেরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৫২৭ 🪪

ওয়াজ ও দোয়ার মাহফিলের এক মঞ্চে উঠবেন বাংলাদেশের আলোচিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী আর জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান

আগামী (২৩শে মে) জালকুড়ি দক্ষিণপাড়ায় ফয়েজ মার্কেট সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গিয়াস উদ্দিন আত তাহেরী ব্রাহ্মণবাড়িয়ার ফরেজিয়া দরবার শরীফের পীর ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তবে, তিনি ‘ঢেলে দেই’ হুজুর নামেই বেশি পরিচিত।
আর শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা। তিনিও ‘খেলা হবে’; স্লোগান দিয়ে বাংলা ভাষাবাসীর কাছে পরিচিত হয়ে উঠেছেন।
জালকুড়ি দক্ষিণপাড়া যুব ও কিশোর সংঘের উদ্যোগে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন গিয়াস উদ্দিন আত তাহেরী, বিশেষ বক্তা থাকছেন মুফতী আনোঢার হোসাইন আল ক্বাদেরি।

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে একেএম শামীম ওসমানের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাইতুল আতিক জামে মসজিদের সভাপতি মো. ওমর আলী।

মাহফিলে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু। মাহফিল পরিচালনায় থাকবেন মুফতি বেলাল আহমদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102