সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী

নভেম্বর মাসে ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১, আহত ৪৭৭৪ মৃত্যু ৪৫৫ : সেভ দ্য রোড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ 🪪
ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১, আহত হয়েছেন ৪৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ৬ ডিসেম্বর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবেদন পাঠ ও সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য দিয়ে আরো বলেন, প্রতিবেদন-সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক-পথচারি ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা-সাবধানতার কারণে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত দূর্ঘটনা স্বাভাবিক থাকলেও নভেম্বর মাসে সারাদেশে ব্যাটারি চালিত যানবাহনের বিশৃঙ্খলতার কারণে দূর্ঘটনা বেড়েছে। ২০২৪ সালের ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শুধুমাত্র ব্যাটারি চালিত যানবাহনে ছোট-বড় দূর্ঘটনা ঘটেছে ১৮০৪ টি। এতে আহত হয়েছেন ২২৯১ এবং মৃত্যু বরণ করেছেন ১৭৩ জন। ৮৬৬ টি বাস দূর্ঘটনায় আহত হয়েছেন ৯৬৯ এবং নিহত হয়েছেন ১৮০ জন। ৬২৬ টি ট্রাক দূর্ঘটনায় আহত হয়েছেন ৭০৩ এবং নিহত হয়েছেন ৭৮ জন। উপস্থিত সাংবাদিকদেরকে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়, ৯৫৫ টি মোটর বাইক দূর্ঘটনায় ১০১১ জন আহত এবং ৮০ জন নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে জানানো হয়, ২০০৮ সালে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশের পর থেকে গত ১৬ বছর ধরে গবেষণা-সচেতনতা ও স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে কাজ করছে সংগঠনটি।
প্রতি মাসের প্রতিবেদন, গবেষণা ও সচেতনতামূলক কাজে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়া বিশেষ ভূমিকা রাখছেন। গবেষণা সেল-এর তত্বাবধায়নে দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাসরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬৭ টি। আহত ৯৭ জন, নিহত হয়েছেন ৪ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৬৯ টি। আহত ১০২ নিহত হয়েছে ১৮ জন। আকাশপথে কোন দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীদের ১ টি বড় অংশ শারিরীক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৬ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবিকেই সুপারিশ হিসেবে উপস্থাপন করা হয়-
১. ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে এবং রাজধানী ঢাকায় সড়ক প্রশস্থকরণ কর্মসূচি হাতে নিয়ে ৭ ভাগের পরিবর্তে কমপেক্ষ ২১ ভাগ সড়ক বাস্তবায়ন করতে হবে।
২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে।
৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারিভাবে দিতে হবে।
৫. সড়ক- রেল ও নৌপথে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ গঠন ও বাস্তবায়ন করতে হবে।
৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে।
৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতুসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102