বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে সাবেক কাউন্সিলর সাদরিলের নেতৃত্বে শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪০৭ 🪪

ঢাকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি ডাকা বর্ণাঢ্য র‌্যালিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিলের নেতৃত্বে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানার শাখার মাহবুব মুন্সী, জাকির হোসেন, রাশেদুল হক,বুলবুল আহমেদ, মনজুরুল ইসলাম ও মোঃ মিঠুসহ প্রমুখ।

এ সময় সাংবাদিকদেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রা। এতে আমরা এটিই প্রমাণ করব যে, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। তিনি বলেন, ৭ নভেম্বরের আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করে। তারপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে ৭ নভেম্বর সিপাহী-জনতাকে নিয়ে এ আন্দোলন করে দেশকে মুক্ত করেন। যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেভাবে হাল ধরেন বেগম খালেদা জিয়া। এখন হাল ধরেছেন তারেক রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102