বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ 

নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ 🪪

নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির বার্ষিক সভায়সভাপতি পদে আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক পদে শংকর সাহা পুনর্নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নিতাইগঞ্জে সমিতির বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।

সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, আপনাদের ভালো কাজের জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত আছি, এই সমিতি নিয়ে বছরের ২-৩টি চিত্তবিনোদন অনুষ্ঠান করবো। সবাই একত্রে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

কমিটি সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, আমাদের ঐক্য ধরে রাখতে হবে, নিয়ম মেনে ব্যবসা করবো। আমরা চাঁদা দেই নাই আমরা চাঁদা দেব না। কোন ব্যবসায়ী বিপদে পড়লে তখন সমিতির সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ব্যবসা হলো পবিত্র জায়গা। সমিতি থেকে আপনাদের পাশে থাকবো।

নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিঃ এর নতুন ২১ সদস্য কমিটিতে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির সভাপতি, সহ-সভাপতি পদে মো. কামাল দেওয়ান, নারায়ন চন্দ্র সাহা, মো. অহিদুল ইসলাম, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে শংকর চন্দ্র সাহা নির্বাচিত হন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. তমিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে আহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দাস, সহ-কোষাধ্যক্ষ শাকিল আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সুব্রত সাহা, প্রচার সম্পাদক মো. জুয়েলের নাম ঘোষণা করা হয়।

কার্যকরী সদস্য পদে আছেন, মো. মনির হোসেন, রতন কুমার সাহা, মো. লিটন, নিজাম উদ্দিন, মো. হারুন-অর-রশিদ, মো. আল-আমিন, মো. জসীম উদ্দিন বিমল কৃষ্ণ সাহা।

পরে নিতাইগঞ্জ পাইকারী পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৬ সনের গৃহীত সিদ্ধান্ত সমূহ আলোচনার মাধ্যমে ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লি. সর্বসম্মতিক্রমে পুনরায় কমিটির অনুমোদন প্রদান করা হয়।

বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদিরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক শংকর সাহা, শেখ ওয়াজেদ আলী বাবুল, এড. সুলতান উদ্দিন নান্নু, তমিজ উদ্দিন, আব্দুল মতিন মন্টু, সুব্রত সাহা সহ নিতাইগঞ্জ পাইকারী পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লি. এর সকল ব্যবসায়ীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102