বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ 

নগরীতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুন্নার নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১৮ 🪪

নগরীতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুন্নার নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সারাদেশে আওয়ামী লীগ সরকারের দোসরদের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা খায়রুল কবির মুন্নার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক স্বেচ্ছাসেবক দল ও সংগ্রামী ছাত্রদল নেতা খায়রুল কবির মুন্না বলেন, গত ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি আসন্ন পূজা উপলক্ষে তারা আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনারা জানেন চাষাঢ়ার আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে এ স্থানগুলো অনেক গুরুত্ব বহন করে থাকে।

এসময় মুন্না আরও বলেন, আওয়ামী লীগের অনেক দোসরা দেশ ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তারাতো সাথে অস্ত্রগুলো নিয়ে যায়নি। এ অস্ত্রগুলো আমাদের বিভিন্নস্থানে বিভিন্নজনের হাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনও আওয়ামী লীগের কিছু চিহ্নিত পেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার ভিন্ন নামে, ভিন্ন পোষাকে সংগঠিত হতে পায়তারা করছেন। তারই ফলস্বরূপ ছাত্র সমাজ কর্মী জাহিদ হাসানের উপর হামলা হয়েছে এবং সনাতন ধর্মালম্বী মানুষেরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা পালনে কিছুটা শংকা পোষণ করছে। তাই আমরা ঐ স্বৈরাচারী প্রেতাত্মাদের বিরুদ্ধে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছি। আমি বলতে চাই, তাদের বিষয়ে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। তারা যাতে আর কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।

এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহাদাৎ হোসেন, মতিউর রহমান, আকাশ, শিমুল, রবিন, মুন্না, সৌরভ, বকুল, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বরকত উল্লাহ, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাদ্দাম, বাবু, মোঃ রফিক, মোঃ সোনাম ও মোঃ রাজু সহ অন্যান্য বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102