বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

মাজার -মসজিদ মন্দিরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ 🪪
দেশের বিভিন্ন স্থানে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)”র জুলুসে, মাজার শরীফ –  মসজিদ – মন্দির ও ধর্মীয় স্হাপনায় জঙ্গি সন্ত্রাসীদের  হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটির নেতাকর্মীরা। 

শুক্রবার (২০শে সেপ্টেম্বর) বাদ জুম্মা নগরীর আলী আহাম্মদ চুনকা মিলায়তনের সাসনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ  মিছিল বের করা হয়।

এসময় সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শাহ মহিউদ্দিন হামিদী ও মীর মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চলনায়  বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়েত পিয়াজু কমিটির নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে   বক্তারা অর্ন্তবর্তিকালিন সরকারের কাছে হামলাকারীদের চিহ্নিত করে তাদের কে আইনের আওতায় এনে  অবিলম্বে মাজার মসজিদ মন্দিরে হামলায় জড়িতদের  গ্রেপ্তার করে  দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে ব্যর্থ হলে ধর্ম উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভ মিছিল সমাবেশে  আরো বক্তব্য রাখেন, মাওলানা মুফতি ইকরাম হোসেন খান, খতিব সিটি কবরস্থান জামে মসজিদ।  মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ, খতিব শাকিম আলী জামে মসজিদ নারায়ণগঞ্জ।  মাওলানা সিরাজুল ইসলাম কুদরতি, বন্দর নারায়ণগঞ্জ।  মাওলানা শহিদুল ইসলাম, সদস্য, কেন্দ্রীয় কমিটি ইসলামিক ফ্রন্ট।  মাওলানা মুফতি আনিসুর রহমান, খতিব হযরত মিন্নাত আলী শাহ চিশতী  জামে মসজিদ।  মাওলানা জহিরুল ইসলাম তাহেরী, নয়াপাড়া জামে মসজিদ নারায়ণগঞ্জ।  মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, পাইকপাড়া বড় জামে মসজিদ।  মাওলানা আমজাদ হোসেন বাবুরাই জামে মসজিদ নারায়ণগঞ্জ।  মাওলানা নাহিদুল ইসলাম, ফকিরটোলা জামে মসজিদ নারায়ণগঞ্জ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102