শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসেনের উপর হামলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ 🪪

দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের উপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। হামলার শিকার সাংবাদিক একই সংগঠনের সদস্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসেন বয়সে তরুণ হলেও সে খুবই একনিষ্ঠ, নির্ভীক ও একজন সাহসী সাংবাদিক। দীর্ঘদিন ধরে সে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সুনামের সাথে নারায়ণগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছে। একজন তরুণ সাংবাদিকের উপর এমন সন্ত্রাসি হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্যের পক্ষ থেকে আমরা হামলাকারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা নারায়ণগঞ্জের সকল
পেশাদার সাংবাদিককে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102